ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
পরীক্ষা বর্জন করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি গণশিক্ষা মন্ত্রণালয়ের
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের চলমান কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জন কর্মসূচি প্রত্যাহার করে অবিলম্বে ক্লাসে ফেরার কঠোর নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনা অমান্য করলে বা পরীক্ষা গ্রহণে বাধা দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকারি চাকরি আইন ও ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষকদের ১ ডিসেম্বর থেকে কর্মবিরতি এবং ৩ ডিসেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির বিষয়ে মন্ত্রণালয় অবগত আছে। তবে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাজীবন জিম্মি করে এমন কর্মসূচি পালন সরকারি কর্মচারী আচরণবিধির পরিপন্থী।
মন্ত্রণালয় জানায়, সহকারী শিক্ষকদের বেতন ১৩তম থেকে ১১তম গ্রেডে উন্নীতকরণ, উচ্চতর গ্রেড জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবির বিষয়ে ইতোমধ্যে অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এছাড়া বিষয়টি নিয়ে জাতীয় বেতন কমিশনের সভাপতির সঙ্গেও আলোচনা হয়েছে। পে-কমিশনের প্রতিবেদন পেলেই এ বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা নেবে অর্থ বিভাগ।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, সরকারের নানা উদ্যোগ সত্ত্বেও কিছু শিক্ষক সংগঠন বার্ষিক পরীক্ষা গ্রহণে বাধা দিচ্ছে এবং কোথাও কোথাও শিক্ষকদের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনা ঘটাচ্ছে। এমতাবস্থায়, অবিলম্বে কর্মস্থলে যোগ দিয়ে তৃতীয় প্রান্তিক (বার্ষিক) পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় শৃঙ্খলাভঙ্গ ও ফৌজদারি অপরাধের দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)