ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মির্জা আব্বাস
'জামায়াতকে ভোট দিলে বেহেশত মিলবে বলে প্রচার চালানো হচ্ছে'
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আওয়ামী লীগের মতোই একটি রাজনৈতিক দল হিসেবে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি অভিযোগ করেছেন, জামায়াত ইসলামে নয়, বরং মওদুদীবাদে বিশ্বাস করে এবং ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে।
বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরীতে এক ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস জামায়াতের তীব্র সমালোচনা করে বলেন, ‘যারা মুক্তিযুদ্ধের সময় দেশের বিরুদ্ধে ছিল, তারাই এখন ধর্মের লেবাস ধরে মানুষকে বিভ্রান্ত করছে। জামায়াতের জন্য আওয়ামী লীগই ভালো ছিল। আওয়ামী লীগ যেমন অভদ্র দল, জামায়াতও তেমনি। কোনো ভদ্রলোক এদের সঙ্গে কাজ করতে পারবে না।’
তিনি আরও অভিযোগ করেন, জামায়াত নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে মা-বোনদের কাছে পানি চাচ্ছে এবং বলছে—জামায়াতকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, আর না দিলে ক্ষতি হবে। মির্জা আব্বাস বলেন, ‘এরা কত বড় ধান্দাবাজ! তবে বাংলাদেশের মানুষ শিক্ষিত না হলেও বোকা নয়। এভাবে ধর্ম ব্যবহার করে মানুষকে আর বোকা বানানো যাবে না।’
অনুষ্ঠানে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু