ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সাত কলেজের শিক্ষার্থীদের বৃহৎ আন্দোলন আজ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সরকারি সাত কলেজকে কেন্দ্র করে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে আজ সকাল ১১টায় একটি ব্যাপক বিক্ষোভ মিছিল বের হবে। ঢাকা কলেজ থেকে শুরু হয়ে ইডেন মহিলা কলেজ পর্যন্ত এই মিছিলে শিক্ষার্থীদের বড় সমাগম হওয়ার কথা রয়েছে।
সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ-২০২৫’-এর খসড়া নিয়ে দীর্ঘদিন আলোচনা চললেও এখনো কোনো প্রকার চূড়ান্ত সিদ্ধান্ত সামনে আসেনি।
শিক্ষা মন্ত্রণালয় ২৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত অনলাইনে মতামত গ্রহণ করে এবং পরে শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে তিন দফা বৈঠকে খসড়া নিয়ে আরও আলোচনা হয়। কিন্তু এসব প্রক্রিয়ার পরও চূড়ান্ত অধ্যাদেশ জারি না হওয়ায় পরিচয় সংকট, একাডেমিক অনিশ্চয়তা ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন প্রায় দেড় লক্ষাধিক শিক্ষার্থী।
অধ্যাদেশ জারিতে বিলম্বের কারণে চলমান সংকট নিরসনে রাষ্ট্রপতির পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে শিক্ষার্থীরা আজকের এই গণবিক্ষোভ কর্মসূচির ডাক দেয়। কর্মসূচি শেষে ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত সাত কলেজের সব শিক্ষার্থীকে এতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল