ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
প্রাথমিক শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: তিন দফা দাবি বাস্তবায়নে সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকা এবং আন্দোলনরত শিক্ষক নেতাদের শোকজ নোটিশ দেওয়ার প্রতিবাদে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) থেকে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হবে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন কর্মসূচির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতির ২২ দিন পার হলেও দাবির বিষয়ে কোনো অগ্রগতি নেই। উল্টো আমাকেসহ অন্য নেতাদের শোকজ করা হয়েছে। এই পরিস্থিতিতে দেশব্যাপী আন্দোলন জোরদার করা ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই।’
শিক্ষক নেতারা জানান, বুধবার থেকে বার্ষিক পরীক্ষাসহ সব ধরনের দাপ্তরিক কাজ বর্জন করে ‘শাটডাউন’ কর্মসূচি চলবে। একইসঙ্গে দাবি আদায়ে এবং নেতাদের হয়রানিমূলক শোকজের প্রতিবাদে বুধবার সকাল ১১টায় দেশের প্রতিটি উপজেলা শিক্ষা অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সংগঠনটির অভিযোগ, অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডসহ দাবি বিবেচনার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। উল্টো আন্দোলনের নেতৃত্ব দেওয়া মো. আবুল কাসেম, মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ, খাইরুন নাহার লিপি, মু. মাহবুবুর রহমানসহ একাধিক শিক্ষককে শোকজ করা হয়েছে।
শিক্ষকদের ৩ দফা দাবি:
১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ।
২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে