ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
খালেদা জিয়ার অসুস্থতায় সারাদেশের মানুষ উদ্বিগ্ন: রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতা শুধু বিএনপি ও তার অঙ্গসংগঠনের সদস্যদের নয়, পুরো দেশের মানুষকে গভীর উদ্বেগ ও সমবেদনায় অভিভূত করেছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর শ্যামলীতে নিজ বাসভবনে অনুষ্ঠিত কোরআন খতম ও সদকায়ে জারিয়া হিসেবে ছাগল জবাই অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “আমরা আল্লাহর কাছে শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব। তিনি এই দেশের মানুষের সবচেয়ে আস্থার প্রতীক। বহু সংকট ও ক্রান্তিকালেও তিনি দেশ ও জনগণকে নেতৃত্ব দিয়েছেন এবং কখনো দেশ ছাড়েননি। বহু ষড়যন্ত্র তাকে সরানোর চেষ্টা করলেও তিনি দৃঢ় মনোবল ও সাহসের সঙ্গে মানুষের পাশে থেকেছেন।”
তিনি আরও বলেন, “আজ বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয়, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল এবং সাধারণ মানুষও গভীর উদ্বেগ ও সমবেদনায় আক্রান্ত। মানুষের অনুভূতি প্রকাশের ভাষা খুঁজে পাওয়া কঠিন।”
বিএনপির মুখপাত্র জানান, অনুষ্ঠানে একজন গুণী ইমামের মাধ্যমে এতিম শিশু ও মাদরাসার শিক্ষার্থীরা সকাল থেকে কোরআন তিলাওয়াত করেছেন। আমরা বিশ্বাস করি, তাদের দোয়া, তিলাওয়াত ও সদকায়ে জারিয়া আল্লাহ কবুল করবেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন আহমেদের তত্ত্বাবধানে সদকায়ে জারিয়া হিসেবে চারটি ছাগল জবাই করা হয় এবং গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সদস্য জেড আই মর্তুজা চৌধুরী তুলা, মাহবুবুল ইসলাম মাহবুব, আব্দুর রাজ্জাক, যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দল সহ-সভাপতি ডা. জাহিদুল কবীর, যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, সহ-স্বাস্থ্য সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন, ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, যুগ্ম সম্পাদক ও ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর