ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাদুরোকে পদত্যাগের আলটিমেটাম দিলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে অবিলম্বে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন। তবে মাদুরো তা প্রত্যাখ্যান করে, নিজেকে ও ঘনিষ্ঠ মিত্রদের জন্য ন্যায়বিচার ও বৈশ্বিক আইনি সুরক্ষা চেয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২১ নভেম্বর ট্রাম্প ও মাদুরোর মধ্যে একটি ফোনালাপ হয়েছে। রোববার সাংবাদিকদের কাছে প্রেসিডেন্ট ট্রাম্প ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “হ্যাঁ, আমাদের ফোনালাপ হয়েছে। আমি বলব না এটি ভালো হয়েছে নাকি খারাপ, এটি শুধু একটি ফোনকল ছিল।”
মায়ামি হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প মাদুরোকে একটি ‘স্পষ্ট বার্তা’ দিয়েছেন। ট্রাম্প মাদুরোকে বলেন, “আপনি নিজেকে ও আপনার মিত্রদের রক্ষা করতে পারেন, তবে একটাই শর্ত—আপনাকে এখনই দেশ ছাড়তে হবে।” এছাড়া ট্রাম্প প্রস্তাব দিয়েছিলেন, অবিলম্বে পদত্যাগ করলে মাদুরো, তার স্ত্রী ও পুত্রের নিরাপদ প্রত্যাবর্তনের ব্যবস্থা করা হবে।
তবে মাদুরো এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি পরিবারসহ ঘনিষ্ঠ মিত্রদের জন্য বৈশ্বিক আইনি সুরক্ষা দাবি করেন এবং নির্বাচনের কথাও বলেন। একই সঙ্গে তিনি সামরিক বাহিনীর উপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখার বিষয়টিও নিশ্চিত করতে চান। ওয়াশিংটন মাদুরোর সব প্রস্তাব প্রত্যাখ্যান করে তাকে ‘শিগগির ক্ষমতা ছাড়তে’ বলেছে।
প্রথম ফোনালাপের মধ্যস্থতাকারী ছিলেন ব্রাজিল, কাতার ও তুরস্ক। পরে ট্রাম্প যখন ভেনেজুয়েলার আকাশসীমা ‘সম্পূর্ণ বন্ধ’ ঘোষণা করেন, তখন মাদুরো দ্বিতীয়বার ফোনালাপের চেষ্টা করেন, তবে কোনো সাড়া পাননি।
এদিকে ট্রাম্পের এই আলটিমেটামের বাস্তবায়ন সামরিক পদক্ষেপের মাধ্যমে হবে কি না তা নিয়ে অনেকে সংশয় প্রকাশ করেছেন। সূত্রের বরাতে জানা গেছে, মাদুরো ও তার মিত্ররা এখনও মার্কিন সামরিক হুমকিকে ‘ফাঁকা আওয়াজ’ হিসেবে দেখছেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ফ্রান্সের উদ্দেশ্য দেশ ছাড়লেন ড. ইউনূস
- বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের ঈদের শুভেচ্ছা
- বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার