ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
পঞ্চগড়ে তীব্র শীত, তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা
নিজস্ব প্রতিবেদক : পঞ্চগড়ে শীতের তীব্রতা বেড়েই চলছে। সোমবার (১ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। টানা ছয় দিন ধরে এই উপজেলায় তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার কারণে ভোর ও সকালের শীত আরও কনকনে অনুভূত হচ্ছে।
সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সময়ে আর্দ্রতার মাত্রা ৮৫ শতাংশে পৌঁছেছে।
ভোরে হালকা কুয়াশা থাকলেও ঘন কুয়াশার দেখা মেলেনি। দিনের শুরুতে রোদ উঠলেও শীতের তীব্রতা কমেনি।
এর আগের দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রি, আর দিনের সর্বোচ্চ ছিল ২৭.১ ডিগ্রি। আগের কয়েক দিনও তাপমাত্রা ১৩.১–১৩.২ ডিগ্রির মধ্যে ওঠানামা করেছে।
ফলে দিনের আলো থাকলেও ভোর ও সকালের কনকনে ঠাণ্ডা শীতের অনুভূতি বাড়িয়ে দিচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, শীত ধীরে ধীরে আরও বাড়ছে এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল