ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
মেট্রোরেলের ছাদে ওঠা শিশুর ঘটনায় যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: ঢাকার মেট্রোরেলে এক শিশু ছাদে উঠে পড়ায় ট্রেন চলাচল আজ রবিবার (৩০ নভেম্বর) রাতে সাময়িকভাবে বন্ধ করতে হয়। রাত ৮টা ৫ মিনিটের পর থেকে মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
মেট্রোরেলের সচিবালয় স্টেশন থেকে শিশুটিকে নামিয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। শিশুটি জানিয়েছে, তিনি এক আংকেলকে ৫০ টাকা দিয়ে একটি কার্ড কিনে মেট্রোরেলের ভেতরে ঢুকে ছাদে উঠেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটির নাম ইয়াছিন জানা গেছে, তবে সে তার পরিচয় বিস্তারিত দিতে পারেনি। ডিএমটিসিএল কর্মকর্তা জানান, শিশুর বয়স আনুমানিক ১০–১২ বছর। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হবে এবং সেখান থেকে সংশোধনাগারে পাঠানো হবে।
কর্তৃপক্ষ জানায়, আগারগাঁও স্টেশন থেকে তথ্য পাওয়া যায় যে মেট্রোরেলের দুটি কারের মধ্যবর্তী স্থানে একজন অবস্থান করছে। পরে সব স্টেশনে তথ্য পৌঁছে দেওয়া হয় এবং সচিবালয় স্টেশনে মেট্রোরেল থামিয়ে শিশুটি নিরাপদে উদ্ধার করা হয়।
ডিএমটিসিএল রাত ৯টার পর জানিয়েছে, আজকের বাকি সময়ের জন্য মেট্রোরেল চলাচল স্থগিত থাকবে। যাত্রীদের অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সচিবালয় স্টেশনে দুইটি কারের মধ্যে একটি ব্যক্তির কারণে ট্রেন চলাচল রাত ৮টা ৫ মিনিট থেকে বন্ধ করা হয়।
সূচি অনুসারে, মতিঝিল থেকে সর্বশেষ মেট্রোরেল ছাড়ার সময় রাত ১০টা ১০ মিনিটে এবং উত্তরা উত্তর স্টেশনে শেষ যাত্রী পৌঁছানোর সময় পৌনে ১১টা। তবে আজকের এই ঘটনার কারণে রাত ৮টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)