ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ইরানে ফাজর চলচ্চিত্র উৎসবে ঢাবির টিএফপি বিভাগের দুই শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি (টিএফপি) বিভাগের দুই সাবেক শিক্ষার্থী ইরানের শিরাজে অনুষ্ঠিত ৪৩তম ফাজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ট্যালেন্ট ক্যাম্পাসে অংশগ্রহণ করেছেন।
টিএফপি বিভাগের সাবেক শিক্ষার্থী কাজী মহাদি মুনতাসির এইবার ট্যালেন্ট ক্যাম্পাসে আন্তর্জাতিক মেন্টর হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন। এবার তিনি মাস্টারক্লাস, সেমিনার এবং হাতে-কলমে প্রশিক্ষণ সেশন পরিচালনা করবেন।
অপরদিকে, বিভাগের ১৭–১৮ সেশনের শিক্ষার্থী মোবারক হোসেন জুয়েল তার ‘পৈত্রিক ভিটা’ চলচ্চিত্রের জন্য ট্যালেন্ট ক্যাম্পাসে আমন্ত্রণ পেয়েছেন।
ফাজর চলচ্চিত্র উৎসবের ট্যালেন্ট ক্যাম্পাসে ইরান ছাড়াও যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইন্দোনেশিয়া, তুরস্ক, ইতালি, রাশিয়া, চীন ও জাপানসহ বিশ্বের বহু দেশের চলচ্চিত্র শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
টিএফপি বিভাগের চেয়ারপার্সন সাইয়্যিদ শাহজাদা আল কারীম বলেন, “এই আন্তর্জাতিক স্বীকৃতি বিভাগের একাডেমিক ও সৃজনশীল ধারাবাহিক সাফল্যের প্রতিফলন। ২০১৮ সালে মুনতাসির ও জোসেফ মেহেদী প্রথম এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। এবার মুনতাসির মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন; পাশাপাশি সদ্য পাশ করা মোবারক হোসেন জুয়েলও আমন্ত্রণ পেয়েছেন।”
তিনি আরও বলেন, “বিশ্বমানের চলচ্চিত্র উৎসবে শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রমাণ করে যে বাংলাদেশের তরুণ নির্মাতারা আন্তর্জাতিক অঙ্গনে ক্রমেই নিজেদের অবস্থান সুদৃঢ় করছেন। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে টিএফপি বিভাগ প্রতিশ্রুতিবদ্ধ।”
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন