ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বিপিএলে এক যুগ পর নিলাম,নাইম-লিটন পেল চট্টগ্রাম ও রংপুর
ডুয়া স্পোর্টস :বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রায় এক দশক পর আবারও নিলাম পদ্ধতির প্রত্যাবর্তন ঘটেছে। টুর্নামেন্টের প্রথম দুই আসরে নিলাম হলেও দীর্ঘদিন ধরে দলগুলো ড্রাফট ব্যবস্থার মাধ্যমে গঠিত হচ্ছিল।
রোববার ঢাকার হোটেল র্যাডিসন ব্লুতে অনুষ্ঠিত এবারের নিলামে ছিল উত্সাহ, প্রতিযোগিতা এবং চমক। ‘এ’ ক্যাটাগরিতে রাখা দুই দেশীয় ক্রিকেটার—টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস ও মোহাম্মদ নাঈম শেখ—যাদের ভিত্তিমূল্য নির্ধারিত ছিল ৫০ লাখ টাকা। নিলামের সূচনা হয় নাইমকে দিয়ে, এবং তিন ফ্র্যাঞ্চাইজির মধ্যে তীব্র প্রতিযোগিতার পর চট্টগ্রাম রয়্যালস ১ কোটি ১০ লাখ টাকায় তাকে দলে ভেড়াতে সক্ষম হয়।
অধিনায়ক লিটন দাসকে দলে নেওয়ার জন্য তুলনামূলক কম প্রতিযোগিতা দেখা গেল, তবে রংপুর রাইডার্স ৭৫ লাখ টাকায় তাকে নিজেদের দলে অন্তর্ভুক্ত করেছে।
‘বি’ ক্যাটাগরিতে থাকা অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে নিতে কোনো ফ্র্যাঞ্চাইজির আগ্রহ না থাকায় তারা প্রথম পর্বে অবিক্রীত ছিলেন। তবে তাদের বিপিএলে খেলার সুযোগ শেষ হয়নি; অবিক্রিত খেলোয়ারদের দ্বিতীয় দফায় নিলামে তোলা হবে এবং দলগুলো চাইলে তাদের দলে ভেড়াতে পারবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)