ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ঢাবিতে প্রথমবারের মতো হিজাব র্যালি
ডুয়া নিউজ: বিশ্ব হিজাব দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো হিজাব র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে শুরু হয়ে টিএসসি, রাসেল টাওয়ার ঘুরে পুনরায় রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
'প্রোটেস্ট এগেইনস্ট হিজাবোফোবিয়া-ঢাকা ইউনিভার্সিটি' নামে সংগঠনটি আন্তর্জাতিক হিজাব দিবস উপলক্ষে এই র্যালির আয়োজন করে।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিশকাতুল জান্নাত বলেন, "যে কোনো বিষয়ে জানার জন্য তার পেছনের ইতিহাস জানা গুরুত্বপূর্ণ। বিগত কয়েক মাসে আমরা নানা প্রকার প্রপাগান্ডার শিকার হয়েছি এবং ইতিহাস বিকৃত করা হচ্ছে। তাই আমাদের ইতিহাস না জানলে এই হিজাব দিবস ধীরে ধীরে হারিয়ে যাবে।"
হিজাব দিবসের ইতিহাস ব্যাখ্যা করে মিশকাতুল জান্নাত বলেন, "গত চার বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ বিশ্ব হিজাব দিবস নিয়ে বিভিন্ন ইভেন্ট আয়োজন করে আসছে কিন্তু এটি এখনো বাংলাদেশের জন্য খুব জনপ্রিয় হয়নি।"
আয়োজকরা উল্লেখ করেন, "আমরা যারা ফ্যাসিবাদের সময় হিজাব ও নিকাব পরেছি তারা বিভিন্নভাবে হেনস্তার শিকার হয়েছি। শুধু হিজাব-নিকাব নয়, দাঁড়ি ও টুপি পরে থাকা ভাইয়েরাও বৈষম্যের শিকার হয়। পশ্চিমারা এই সবকিছুকে জঙ্গিবাদ হিসেবে উপস্থাপন করে। এই সংস্কৃতি থেকে বের হয়ে আসার জন্যই আমাদের এই প্রচেষ্টা।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস