ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
ভূমিকম্প পরবর্তী ঢাবির ৮ হল পরিদর্শন বুয়েট বিশেষজ্ঞদের
নিজস্ব প্রতিবেদক: ভূমিকম্প পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন আবাসিক হল ও ভবনের কারিগরি নিরীক্ষণ, মূল্যায়ন চলছে। রোববার বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটি বিশ্ববিদ্যালয়ের আরও ৮টি হল ও হোস্টেল পরিদর্শন করেছে।
সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে কমিটির সদস্যগণ দুপুরে শামসুন নাহার হল পরিদর্শন করেন। এসময় প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ শামসুন নাহার হলের প্রভোস্ট, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী এবং ডাকসু ও হল সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিভিন্ন সাব-কমিটি দিনভর বিভিন্ন হল পরিদর্শন করে। হলগুলো হলো- ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল, স্যার এ এফ রহমান হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এবং অমর একুশে হল।
পরিদর্শনকালে বুয়েট পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. সৈয়দ ইশতিয়াক আহমেদ, বুয়েট পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. রাকিব আহসান, বুয়েট পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট হল প্রাধ্যক্ষ, ওয়ার্ডেন, আবাসিক শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী এবং ডাকসু ও হল সংসদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভূমিকম্প পরবর্তী বিভিন্ন আবাসিক হল ও ভবনের কারিগরি নিরীক্ষণ, মূল্যায়ন ও মনিটরিংয়ের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটির এক সভা আগামীকাল ০১ ডিসেম্বর ২০২৫ সোমবার সকাল ১১.০০টায় কোষাধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটির সভাপতি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী সভায় সভাপতিত্ব করবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প