ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ফিনল্যান্ড কেন ছাড়ছে তিন দেশ?
আন্তর্জাতিক ডেস্ক :ফিনল্যান্ড ২০২৬ সালের মধ্যেই পাকিস্তান, আফগানিস্তান ও মিয়ানমারে তাদের দূতাবাস কার্যক্রম বন্ধ করে দেবে—এমন ঘোষণা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ‘কার্যক্রমগত ও কৌশলগত কারণ’ বিবেচনা করে এসব দূতাবাস তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় হেলসিঙ্কি। খবর আরব নিউজ।
শনিবার (২৯ নভেম্বর) এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতির ডিক্রি জারি হলেই সিদ্ধান্ত কার্যকর হবে। ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দীর্ঘমেয়াদে বৈদেশিক মিশনের পুনর্গঠনের অংশ হিসেবে কিছু মিশন বন্ধ করা হচ্ছে। এরই অংশ হিসেবে ইসলামাবাদ, কাবুল ও ইয়াঙ্গুনে অবস্থিত দূতাবাসগুলো ২০২৬ সালে কার্যক্রম শেষ করবে।
মন্ত্রণালয় আরও জানায়, সংশ্লিষ্ট দেশগুলোর রাজনৈতিক অস্থিতিশীলতা এবং ফিনল্যান্ডের সঙ্গে সীমিত বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কই এই সিদ্ধান্তের প্রধান কারণ।
ফিনল্যান্ড এখন তার কূটনৈতিক সম্পদ কৌশলগতভাবে বেশি গুরুত্বপূর্ণ অঞ্চলে কেন্দ্রীভূত করতে চায়।তবে এ বিষয়ে পাকিস্তান, আফগানিস্তান ও মিয়ানমারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত