ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ইস'রায়েলি হাম'লায় ই'রানের দুই উচ্চপদস্থ কর্মকর্তা নি'হত
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা নিহত হওয়ার সম্ভাবনার কথা শুনা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং রেভল্যুশনারি গার্ডের প্রভাবশালী কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন।
শনিবার বিষয়টি নিয়ে দুটি স্বতন্ত্র সূত্র এবং একটি আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই খবর প্রকাশ করেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মন্তব্য করেছেন, কয়েকজন কমান্ডার হারালেও এতে বড় ধরনের কোনো সমস্যা হবে না। তিনি বলেছেন, সামরিক নেতৃত্বে কিছু ক্ষতি হলেও সামগ্রিক নিরাপত্তা ব্যাহত হবে না।
হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ভিডিও বার্তায় বলেন, আমি জনগণের জন্য স্বাধীনতা চাই, একটি নিরাপদ জাতি চাই, এবং আমরা এটাই নিশ্চিত করব। তিনি যুক্তি দেন যে, ইরানি জনগণকে তাদের সরকারে আরও স্বচ্ছতা ও অংশগ্রহণের জন্য উৎসাহিত করা হবে।
একই সময়ে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, হরমোজগান প্রদেশের মিনাবে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয় লক্ষ্য করে হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এ হামলায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উভয় কর্মকাণ্ড দায়ী বলে ধারণা করা হচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী