ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
মালয়েশিয়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরি কার্যকর
ডুয়া ডেস্ক : মালয়েশিয়ায় শ্রমিকদের জীবনমান উন্নয়নে ন্যূনতম মজুরি এক হাজার ৫০০ থেকে বাড়িয়ে এক হাজার ৭০০ রিঙ্গিত নির্ধারণ করেছে সরকার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬,৩৫৯ টাকা (প্রতি রিঙ্গিত ২৭ টাকা ২৭ পয়সা ধরে)। এই নতুন মজুরি ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে, যা ৪.৩৭ মিলিয়ন শ্রমিকের জন্য প্রযোজ্য। এটি পাঁচ বা তার বেশি কর্মচারী নিয়োগকারী এবং পেশাদার কার্যক্রম পরিচালনাকারী নিয়োগকর্তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
পাঁচজনের কম কর্মচারী নিয়োগকারী নিয়োগকর্তাদের জন্য আগামী ১ আগস্ট থেকে ন্যূনতম মজুরি আদেশ কার্যকর হবে। সকল নিয়োগকর্তাকে এই আদেশ মেনে চলতে হবে, অন্যথায় তা জাতীয় মজুরি আইন ২০১১ (আইন ৭৩২) এর অধীনে শাস্তিযোগ্য অপরাধ হবে।
দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় বলছে, ন্যূনতম মজুরির হার সব শ্রমিকের জন্য, বিশেষ করে স্নাতক এবং যাদের দক্ষতার ভিত্তিতে ন্যায্য মজুরি দেওয়া প্রয়োজন, তাদের বেতন মানদণ্ড হিসেবে ব্যবহার করা উচিত নয়।
এর আগে ২০২২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব ওই বছরের ১ মে থেকে প্রতি মাসে এক হাজার ৫০০ রিঙ্গিত ন্যূনতম মজুরি ঘোষণা করেছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী