ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
বইমেলায় ঢাবির সাবেক ছাত্রী মৌসুমি এন কবিরের গল্পগ্রন্থ ‘সময়ের সুগন্ধি’
ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সাবেক ছাত্রী মৌসুমি এন কবিরের প্রথম গল্পগ্রন্থ ‘সময়ের সুগন্ধি’ অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হয়েছে। বইটি ছায়া প্রকাশনীর ৭৫১-৭৫২ নম্বর স্টলে পাওয়া যাবে।
‘সময়ের সুগন্ধি’ বইয়ে সমাজ, পরিবার, বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা, মায়া এবং পারিবারিক-মনস্তাত্ত্বিক জটিলতার গল্প উঠে এসেছে। লেখিকা গল্পের মাধ্যমে তুলে ধরেছেন নারীর জীবনসংগ্রাম, সামাজিক কুসংস্কার, বৈষম্য এবং ভাঙা স্বপ্নের শূন্যতায় বেঁচে থাকার অবিরাম প্রচেষ্টা।
ফ্ল্যাপে বলা হয়েছে, “মেয়েরা এখন আর অবরোধবাসিনী নয়। নারীরাও পুরুষদের সাথে তাল মিলিয়ে জীবনের সব ক্ষেত্রে সমান অবদান রাখছে। একজন শিক্ষিত, সুন্দরী, স্মার্ট নারী কেমন জীবনসঙ্গী বেছে নিতে চায় এবং সমাজের অন্যায় সিদ্ধান্তের কাছে কিভাবে হেরে যেতে হয়—এই গল্পগুলোই তুলে ধরা হয়েছে।”
বইটিতে আরও প্রশ্ন তোলা হয়েছে—শিশুর প্রতিবন্ধী হয়ে জন্ম নেওয়া কিংবা মেয়ের গায়ের রঙ কালো হওয়া কি কোনো অপরাধ? সমাজ ও পরিবারের জটিল মনস্তত্ত্বের নিরিখে এমন প্রশ্নের উত্তর খুঁজতেই পাঠককে আহ্বান জানায় ‘সময়ের সুগন্ধি’।
লেখিকা বিশ্বাস করেন সময়ের আছে এক অসাধারণ ক্ষমতা—সবকিছু ঠিক করে দেওয়া, মানিয়ে নেওয়ার শক্তি। সেই সৌন্দর্য এবং অনুভূতির গন্ধই ছড়িয়ে দেবে ‘সময়ের সুগন্ধি’।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস