ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিশেষ প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদক :বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ‘সংকটাপন্ন’ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খুবই সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। একই খবর শনিবার এএফপির বরাতে গালফ নিউজেও প্রকাশিত হয়।
পাকিস্তানের গণমাধ্যম ডন নিউজসহ বিভিন্ন নিউজ চ্যানেল, ভারতের এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু ও হিন্দুস্তান টাইমসও খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি গুরুত্বের সঙ্গে জানিয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কোট করে আরব নিউজ জানায়, তার শারীরিক অবস্থা অত্যন্ত ক্রিটিকাল।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী গত তিন দিন ধরে একই অবস্থায় রয়েছেন এবং চিকিৎসা গ্রহণ করতে পারছেন।
মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজন হলে তাকে বিদেশেও নেওয়া হতে পারে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার পরিবার ও রাজনৈতিক সমর্থকরা জনগণকে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা