ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ঢাবিতে ভাষা পদযাত্রা-২০২৫ অনুষ্ঠিত
ঢাবি প্রতিনিধি: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগের উদ্যোগে আজ শনিবার অপরাজেয় বাংলার পাদদেশ থেকে একটি ভাষা পদযাত্রার আয়োজন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে পদযাত্রার উদ্বোধন করেন। পদযাত্রাটি কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। যেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মহান ভাষা শহিদ এবং ভাষা সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, "মানুষের সামাজিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ভাষা। যে বিষয়গুলো মানুষকে মানবিক পরিচয়ে পরিচিত করে, ভাষা তার মধ্যে অন্যতম। দেশ ও বিশ্বব্যাপী বিদ্যমান বিভেদ ও বিভক্তি দূর করতে ভাষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আমাদের ভাষা দিবসটি হয়ে ওঠার পেছনে অবদান রাখা শেখর সন্তানদের সম্পর্কে জানার জন্য তরুণ প্রজন্মের প্রতি আমি আহ্বান জানাচ্ছি।"
এই ভাষা পদযাত্রায় প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন ড. মনিরা বেগমসহ বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
উল্লেখযোগ্য যে, মহান ভাষা আন্দোলনের শহিদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগ প্রতিবছর এই পদযাত্রার আয়োজন করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস