ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
উত্থানের বাজারে ৫০-৭৮ শংতাশের বেশি মুনাফা
নিজস্ব প্রতিবেদক : ধারাবাহিক দরপতন কাটিয়ে ইতিবাচক ধারায় ফিরেছে দেশের শেয়ারবাজার। গত দুই সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে সূচকের উত্থান ঘটেছে শেয়ারবাজারে। বিদায়ী সপ্তাহে (২৩-২৭ নভেম্বর’২৫) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে উল্লেখযোগ্য হারে। তবে এর আগের সপ্তাহে সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছিল। আগের সপ্তাহের তুলনায় বিদায়ী সপ্তাহটি ছিল বেশি ইতিবাচক। আর বাজারের এমন ইতিবাচক পরিস্থিতিতে গত দুই সপ্তাহে ৫০ শতাংশ থেকে ৭৮ শতাংশের বেশি মুনাফা হয়েছে তালিকাভুক্ত ১০ কোম্পানির শেয়ারে। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
কোম্পানি দশটি হলো- খুলনা প্রিন্টিং, নূরানী ডাইং, রিংশাইন, রিজেন্ট টেক্সটাইল, ম্যাকসন্স স্পিনিং, ফাস ফাইন্যান্স, আরএসআরএম স্টিল, ইন্টারন্যাশনাল লিজিং, ইনটেক এবং অ্যাপোলো ইস্পাত।
দুই সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে খুলনা প্রিন্টিংয়ের শেয়ারে। দুই সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ২০ পয়সা বা ৭৮.২৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬ টাকা ৪০ পয়সায়।
দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা হয়েছে নূরানী ডাইংয়ের শেয়ারে। দুই সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ৭৬.৯২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৩০ পয়সায়।
তৃতীয় সর্বোচ্চ মুনাফা হয়েছে রিংশাইন টেক্সটাইলের শেয়ারে। দুই সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ৬৬.৬৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৫০ পয়সায়।
অন্য ৭ কোম্পানির মধ্যে- রিজেন্ট টেক্সটাইলের ১ টাকা বা ৬২.৫০ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ২ টাকা ৪০ বা ৬০ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৫২ পয়সা বা ৫৯.০৯ শতাংশ, আরএসআরএম স্টিলের ২ টাকা ৪০ পয়সা বা ৫৩.৪০ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৩৮ পয়সা বা ৫২.৭৮ শতাংশ, ইনটেকের ১০ টাকা ৬০ পয়সা বা ৫২.৭৪ শতাংশ এবং অ্যাপোলো ইস্পাতের ৮০ পয়সা বা ৫০ শতাংশ দর বেড়েছে।
এসএ খান
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি