ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
খালেদা জিয়ার অসুস্থতা স্বাভাবিক নয়: মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন, দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান অসুস্থতা স্বাভাবিক নয়। তিনি বলেন, ‘একটি অস্বাভাবিক পরিস্থিতির কারণে তিনি আজকের অবস্থায় অসুস্থ হয়েছেন।’
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন আয়োজিত রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
মির্জা আব্বাস আরও বলেন, ‘আমি সবসময় দেখেছি কারা কর্মকর্তাদের কাছ থেকে সতর্ক থাকতে হয়। কারাগারে স্লো পয়জন দেওয়া হয়। এর ফলে ধীরে ধীরে নেত্রীর স্বাস্থ্য হ্রাস পেয়েছে। ভারতের একজন সাংবাদিক ঢাকায় এসেছিলেন, তিনি বললেন, আমরা কি নিয়ে লাফালাফি করতেছি, উনি তো দুই বছর বাঁচবেন না। আমি বললাম কেন? আসলে এটা আগে থেকে পরিকল্পিত—এভাবে ধীরে ধীরে নেত্রীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তবে আল্লাহর রহমতে এখনো তিনি বেঁচে আছেন। আমরা আল্লাহর কাছে তাঁর সুস্থতা কামনা করবো।’
তিনি জানান, গত রাত একটার দিকে তিনি খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন এবং এক ঘণ্টার মতো তাঁর সঙ্গে ছিলেন। ‘আজকের খবর অনুযায়ী, তিনি আগের চেয়ে ভালো আছেন। আল্লাহতালা তাকে সুস্থ করে তুলবেন, এই কামনা করছি।
নির্বাচন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, দেশের বাইরে যারা চক্রান্ত করছে, তারা দেশের ইতিহাসকে দীর্ঘদিন দখল করেছে। তারা এখন বিদেশ থেকে বলছে, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। কিন্তু যারা জানেন, তারা জানেন বিএনপিকে ছাড়া কখনো নির্বাচন হয়নি। তাই ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সাবেক সভাপতি এ বি এম রফিকুর রহমান, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, রূপসী বাংলা-২০২৫ আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার আহ্বায়ক নাসিম শিকদার, এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম।
প্রদর্শনী ও প্রতিযোগিতার ফলাফলে প্রথম স্থান অধিকার করেছেন এম হায়দার আলী (চট্টগ্রাম), দ্বিতীয় স্থান অর্জন করেছেন শামসুল হক রিপন (ঢাকা), এবং তৃতীয় স্থান পেয়েছেন এম রাশেদ (চট্টগ্রাম)।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী