ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
১১ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
ডুয়া নিউজ: ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার ১১ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।
এর আগে কুয়াশার কারণে শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১০টার পর থেকে নৌরুটটিতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ১২টার দিকে কুয়াশা তীব্র হয়ে ওঠায় চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট দেখা যাচ্ছিল না। এ পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার ম্যানেজার মো. সালাউদ্দিন গণমাধ্যমকে জানান, ঘন কুয়াশার ফলে নদীপথের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়, যা দুর্ঘটনার কারণ হতে পারতো। সে জন্য শুক্রবার রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে শনিবার বেলা ১১টা নাগাদ কুয়াশা কমে এলে ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়।
তিনি আরো বলেন, পাড়ে আটকে থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে। বর্তমানে এই রুটে মোট ১৫টি ফেরি চলাচল করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা