ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন মির্জা ফখরুল
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চাইলেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে হাসপাতালে গিয়ে তিনি সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসার খোঁজখবর নেন এবং তার আশু রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
এ সময় বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, বেগম খালেদা জিয়া বর্তমানে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসাধীন রয়েছেন। দেশি ও বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা কার্যক্রম চলছে।
এদিকে, দলের দায়িত্বশীল কোনো ব্যক্তির বক্তব্য ছাড়া বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য বা চিকিৎসা সংক্রান্ত কোনো সংবাদ প্রচার না করার জন্য গণমাধ্যমের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল