ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিপিএল নিলামের আগে দেখে নিন দলগুলোর স্কোয়াড
সরকার ফারাবী: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের নিলাম আগামী ৩০ নভেম্বর ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত হতে যাচ্ছে। নিলামের আগে ছয় দলই সরাসরি চুক্তির মাধ্যমে সর্বোচ্চ দুইজন দেশি এবং দুইজন বিদেশি খেলোয়াড় দলে ভেড়ানোর সুযোগ পেয়েছে। অনেক দলই এ সুযোগ কাজে লাগিয়ে স্কোয়াড গঠনের প্রস্তুতি প্রায় গুছিয়ে এনেছে।
ঢাকা ক্যাপিটালস:
ঢাকা ক্যাপিটালস সরাসরি চুক্তিতে যে দুই দেশি ক্রিকেটারকে দলে টেনেছে, তারা হলেন তাসকিন আহমেদ এবং সাইফ হাসান। বিদেশিদের তালিকায় রয়েছে দাপুটে ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস এবং পাকিস্তানি ব্যাটার উসমান খান।
চট্টগ্রাম রয়্যালস:
চট্টগ্রাম রয়্যালস সরাসরি চুক্তিতে নিয়েছে শেখ মেহেদী হাসান এবং তানভীর ইসলামকে। বিদেশিদের মধ্যে দলে ভিড়িয়েছে পাকিস্তানের লেগস্পিনার আবরার আহমেদকে।
সিলেট টাইটান্স:
সিলেট টাইটান্স সরাসরি চুক্তিতে নিজেদের দলে যুক্ত করেছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে। তাঁর সঙ্গে আছেন স্পিনার নাসুম আহমেদ। বিদেশিদের মধ্যে দলে নেওয়া হয়েছে পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুব এবং বোলার মোহাম্মদ আমিরকে।
নোয়াখালী এক্সপ্রেস:
নতুন দল নোয়াখালী এক্সপ্রেস সরাসরি চুক্তিতে দলে টেনেছে মারকুটে ওপেনার সৌম্য সরকার এবং পেসার হাসান মাহমুদকে। দুই বিদেশি হিসেবে তারা নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার হিটার জনসন চার্লস এবং শ্রীলঙ্কার তারকা ব্যাটার কুশল মেন্ডিসকে।
রাজশাহী ওয়ারিয়র্স:
রাজশাহী ওয়ারিয়র্স দলে ভিড়িয়েছে দুই জাতীয় দলের ক্রিকেটার তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্তকে।
রংপুর রাইডার্স:
রংপুর রাইডার্স সরাসরি সাইনিংয়ে দলে নিয়েছে জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমান এবং উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে।
আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের মূল নিলাম। আর টুর্নামেন্টের দ্বাদশ আসর মাঠে গড়াবে ২৬ ডিসেম্বর। এবারের বিপিএল শুরু হবে সিলেট পর্ব দিয়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত