ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
নতুন নির্বাচক নিয়োগ দিচ্ছে বিসিবি, আবেদন করুন
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটে নির্বাচক প্যানেলে আসছে বড় ধরনের রদবদল। জাতীয় দলকে সামনে রেখে দুইজন নতুন নির্বাচক নিয়োগের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগ্রহী প্রার্থীদের আগামী ৮ মার্চের মধ্যে বোর্ডে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে। রোববার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে বিসিবি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রার্থীদের প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ মিলিয়ে অন্তত ১০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি ক্রিকেট বিশ্লেষণী সক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা এবং কার্যকর যোগাযোগ ক্ষমতায়ও পারদর্শী হতে হবে।
নিয়োগ পাওয়া নির্বাচকদের দায়িত্ব থাকবে জাতীয় দল এবং ‘এ’ দলের জন্য খেলোয়াড় বাছাই করা। এছাড়া পাইপলাইনে থাকা সম্ভাবনাময় ক্রিকেটারদের পর্যবেক্ষণ ও মূল্যায়নের কাজও তাদের করতে হবে। এই নিয়োগের মেয়াদ নির্ধারণ করা হয়েছে দুই বছর।
এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের জন্য প্রধান নির্বাচকের দায়িত্ব পান গাজী আশরাফ হোসেন লিপু। বিসিবির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি ফেব্রুয়ারিতেই। অন্যদিকে গত অক্টোবরে বিসিবির নির্বাচনে অংশ নিতে নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ান আব্দুর রাজ্জাক।
ফলে লিপু ও রাজ্জাকের শূন্য হওয়া পদ পূরণ করতেই এবার দুজন নতুন নির্বাচক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে বিসিবি। তাদের মধ্য থেকেই একজনকে প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দেওয়া হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?