ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সৌদি আরবে আটকে পড়া মুশফিকুর রহিম কবে ফিরবেন?
নিজস্ব প্রতিবেদক: ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে সৌদি আরবের জেদ্দায় আটকে পড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তবে সব শঙ্কা কাটিয়ে কাল সোমবার (২ মার্চ) সকালে তিনি দেশে ফিরতে পারেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
ওমরাহ হজ পালন শেষে শনিবার (২৮ ফেব্রুয়ারি) এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে দেশে ফেরার কথা ছিল মুশফিকের। কিন্তু আকাশে থাকা অবস্থায় যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইটটি মাঝপথ থেকে আবারও জেদ্দায় ফিরে যেতে বাধ্য হয়। ফলে হাজারো যাত্রীর সঙ্গে জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েন এই অভিজ্ঞ ক্রিকেটার।
রোববার (১ মার্চ) বিকেলে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গণমাধ্যমকে জানান, তিনি ব্যক্তিগতভাবে মুশফিকের বিষয়টি তদারকি করছেন। প্রতিমন্ত্রী বলেন, “আমার সাথে মুশফিকুর রহিমের কথা হয়েছে এবং ক্রিকেট বোর্ডের সাথেও যোগাযোগ রাখছি। আশা করছি, কাল সকালেই একটি ফিরতি ফ্লাইটে তিনি দেশে পৌঁছাতে পারবেন। মুশফিক বর্তমানে সুস্থ ও নিরাপদ আছেন।”
এর আগে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে মুশফিকুর রহিম লিখেছিলেন, “এমিরেটস এয়ারলাইন্সের ইকে ০৮০৬ ফ্লাইটে জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইটটি আবার জেদ্দায় ফিরে এসেছে। আমি বর্তমানে জেদ্দা বিমানবন্দরে হাজারো যাত্রীর সঙ্গে আটকে আছি। সর্বশক্তিমান আল্লাহই জানেন কবে আমরা গন্তব্যে পৌঁছাতে পারব।”
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় নিরাপত্তা বিবেচনায় ইরান, ইরাক, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কিছু দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ অধিকাংশ আন্তর্জাতিক বিমান সংস্থা তাদের ফ্লাইট স্থগিত রেখেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর