ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
আগামী বিশ্বকাপ থেকে কার্যকর হচ্ছে ফুটবলের নতুন নিয়ম
স্পোর্টস ডেস্ক: ম্যাচে সময়ক্ষেপণ কমিয়ে খেলার গতি বাড়াতে একাধিক কঠোর বিধান অনুমোদন করেছে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। নতুন নিয়মগুলো আগামী ১ জুন থেকে কার্যকর হবে এবং ২০২৬ সালের বিশ্বকাপে প্রথমবারের মতো পূর্ণাঙ্গভাবে প্রয়োগ করা হবে। আসরটি যৌথভাবে আয়োজন করবে মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা।
ব্রাজিলভিত্তিক সংবাদমাধ্যম টিমাও জানিয়েছে, বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশন নিজেদের সুবিধামতো ধাপে ধাপে নতুন নিয়ম বাস্তবায়ন করতে পারবে। ক্লাব ফুটবলেও বছরের দ্বিতীয়ার্ধ থেকে এসব বিধান অনুসরণ শুরু হবে।
সংশোধিত নিয়ম অনুযায়ী, থ্রো-ইন ও গোল কিক নিতে সর্বোচ্চ পাঁচ সেকেন্ড সময় নির্ধারণ করা হয়েছে। সময় অতিক্রম করলে বলের দখল যাবে প্রতিপক্ষের কাছে। খেলোয়াড় বদলও ১০ সেকেন্ডের মধ্যে সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের বেশি নিলে সংশ্লিষ্ট দলকে এক মিনিট ১০ জন নিয়ে খেলতে হবে।
ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবহারের ক্ষেত্রও বাড়ানো হয়েছে। ভুলভাবে দ্বিতীয় হলুদ কার্ড প্রদর্শন বা ভুল খেলোয়াড়কে সতর্কবার্তা দিলে ভিএআর হস্তক্ষেপ করতে পারবে। কর্নার সংক্রান্ত সিদ্ধান্তও পর্যালোচনার আওতায় আনা হয়েছে, তবে খেলার ধারাবাহিকতা যেন বিঘ্নিত না হয়—সে বিষয়েও সতর্কতা দেওয়া হয়েছে।
চিকিৎসা-সংক্রান্ত নিয়মেও পরিবর্তন এসেছে। মাঠে চিকিৎসা নিলে সংশ্লিষ্ট ফুটবলারকে অন্তত এক মিনিট বাইরে থাকতে হবে, এরপরই তিনি পুনরায় মাঠে ফিরতে পারবেন।
এছাড়া, প্রতিপক্ষের সঙ্গে কথা বলার সময় মুখ ঢেকে রাখার প্রবণতা নিষিদ্ধ করার একটি প্রস্তাব আলোচনায় রয়েছে। সম্প্রতি ভিনিসিয়ুস জুনিয়র-কে ঘিরে বর্ণবাদ ইস্যু সামনে আসার পর বিষয়টি গুরুত্ব পায়। যদিও এ সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।
আইএফএবি জানিয়েছে, এসব পরিবর্তনের লক্ষ্য হলো বল খেলার প্রকৃত সময় বাড়ানো এবং দর্শকদের জন্য আরও দ্রুত ও আকর্ষণীয় ফুটবল নিশ্চিত করা। ২০২৬ বিশ্বকাপ থেকেই এর পূর্ণ প্রয়োগ দেখা যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)