ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
জাতিসংঘের নেতৃত্বে এবার কি নারী আসছেন?
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তনিও গুতেরেসের মেয়াদ শেষের পথে। আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন নেতৃত্ব পাবে বিশ্ব সংস্থাটি। এরই মধ্যে পরবর্তী ৫ বছরের জন্য নতুন মহাসচিব নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। গত মঙ্গলবার (২৫ নভেম্বর) নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের সভাপতিরা যৌথ চিঠির মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোর কাছে নাম প্রস্তাবের আহ্বান জানিয়েছেন।
প্রথা অনুযায়ী আঞ্চলিক আবর্তনে এবার লাতিন আমেরিকা অঞ্চল থেকে মহাসচিব নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রবল। একইসঙ্গে জাতিসংঘের ৮০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারীকে এই পদে দেখার জোরালো দাবি উঠেছে। সাধারণ পরিষদের সাম্প্রতিক প্রস্তাবেও সদস্য দেশগুলোকে নারী প্রার্থী মনোনয়নের জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে।
সম্ভাব্য প্রার্থীদের মধ্যে এখন পর্যন্ত লাতিন আমেরিকার বেশ কয়েকজনের নাম আলোচনার শীর্ষে রয়েছে। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিক জানিয়েছেন, তারা সাবেক প্রেসিডেন্ট ও জাতিসংঘের সাবেক মানবাধিকার হাই কমিশনার মিশেল ব্যাশেলেকে মনোনয়ন দেবেন। এছাড়া কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট রেবেকা গ্রিনস্প্যান এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক আর্জেন্টিনার রাফায়েল গ্রোসিও প্রার্থী হওয়ার দৌড়ে আছেন।
এর বাইরে মেক্সিকোর আলিসিয়া বার্সেনা, বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া মটলি, নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এবং জাতিসংঘের বর্তমান ডেপুটি সেক্রেটারি জেনারেল নাইজেরিয়ার আমিনা মোহামেদের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে।
নির্বাচন প্রক্রিয়ায় ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ গোপন ভোটের (স্ট্র পোল) মাধ্যমে একজনকে চূড়ান্ত করে ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে সুপারিশ পাঠাবে। তবে প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে ভেটো ক্ষমতাসম্পন্ন ৫টি দেশের (যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স) সম্মতি বাধ্যতামূলক। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)