ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সমাজে কোনো শয়তানগোষ্ঠী যেন সুযোগ না পায়: জয়নাল আবেদিন
নিজস্ব প্রতিবেদক: ফেনী-২ আসনের বিএনপি প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন অভিযোগ করেছেন, সমাজে একটি পক্ষ ঘরে ঘরে গিয়ে নারীদের ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, এ দেশের নারী-পুরুষ সবার সমান অধিকার রয়েছে—তাই কোনো প্রকার উসকানি বা বিভ্রান্তির কাছে নতি স্বীকার করা যাবে না। সমাজে কোনো ‘শয়তানগোষ্ঠী’ যেন সুযোগ না পায়, সে জন্য পুরুষদের দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। তাঁর মতে, নির্বাচনে বিজয়ের ক্ষেত্রে নারীদের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ফেনী সদর হাসপাতাল মোড় এলাকায় আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
জয়নাল আবেদিন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কার জয়-পরাজয় নয়, বরং ভোটের ব্যবধান আন্তর্জাতিক মহলের কাছে গুরুত্বপূর্ণ সূচক হয়ে দাঁড়াবে। তাঁর দাবি, যদি বিএনপি ৮০ থেকে ৯০ শতাংশ ভোট পেয়ে বিজয় অর্জন করতে পারে তবে বৈশ্বিক অঙ্গনে দেশটির প্রতি সমর্থন আরও জোরদার হবে।
সভার বক্তৃতায় তিনি আরও বলেন, বিএনপি সরকারে থাকার সময় ফেনীতে গার্লস ক্যাডেট কলেজ ও কম্পিউটার ইনস্টিটিউটসহ বহু উন্নয়নকাজ হয়েছে। আবার ক্ষমতায় এলে এসব উন্নয়ন আরও বিস্তৃত হবে। তিনি প্রতিশ্রুতি দেন—মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানসম্মত শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা হবে।
অধ্যাপক জয়নাল আবেদিন বলেন, তাঁর ব্যক্তিগত কোনো লোভ নেই। তিনি একজন মুক্তিযোদ্ধা—যাদের অনেকেই দেশের স্বাধীনতার জন্য জীবন, সম্মান সবকিছু বিসর্জন দিয়েছেন। কিন্তু স্বাধীনতার পর বারবার ‘ফ্যাসিস্ট সরকার’ ক্ষমতায় ফেরায় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপিতে চোর, গুণ্ডা বা চাঁদাবাজদের জায়গা নেই; এ ধরনের মানুষকে আশ্রয় দিলে দল ও দেশ উভয়ই ক্ষতিগ্রস্ত হবে।
ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় জেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য দেন। উপস্থিত ছিলেন পৌর ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব