ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
নিয়ন্ত্রণ হারিয়ে খালে ঢাবি শিক্ষার্থীদের ট্যুর বাস, অতঃপর..
ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের শিক্ষার্থীদের বহনকারী একটি ট্যুর বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় অন্তত ৯ জন শিক্ষার্থী আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ২৯ জন শিক্ষার্থী সেন্ট মার্টিন থেকে ফেরার পথে শুক্রবার (৩১ জানুয়ারি) চট্টগ্রামের জোড়ারগঞ্জ থানার ধুমঘাট বাজার এলাকায় বাসের নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।
প্রক্টর অফিস ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৭ জানুয়ারি আইন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থীরা ট্যুরে গিয়েছিলেন। শুক্রবার সকালে ফেরার সময় গ্রিন সেন্টমার্টিন পরিবহনের দু’টি বাসের মাঝে একটি বাস ধুমঘাট বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়।
দুর্ঘটনার ফলে অন্তত ৯ জন শিক্ষার্থী আহত হন এবং অনেক শিক্ষার্থীর সাথে থাকা বিভিন্ন সামগ্রী ও মোবাইল ফোন ভিজে যায়। জোড়ারগঞ্জ থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তারা ক্যাম্পাসে ফিরে আসেন। এ ঘটনার পর শিক্ষার্থীরা থানায় মামলা করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহকারী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ শনিবার (১ ফেব্রুয়ারি) জানান, দুর্ঘটনায় ৭-৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন এবং তারা সবাই ক্যাম্পাসে ফিরেছেন। তিনি বলেন, এটি একটি স্বতন্ত্র সফর ছিল এবং বিভাগের বা প্রক্টর অফিসের কোনও অনুমতি ছাড়া তারা গিয়েছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস