ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ, আবেদন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রবাসী বাংলাদেশিদের সেবামূলক প্রতিষ্ঠান ‘স্পন্দনবি’ শিক্ষাবৃত্তি প্রদান করবে। এই বৃত্তি ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে প্রদান করা হবে।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে অধ্যয়নরত প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে সরাসরি ডাক বা কুরিয়ারযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন করতে পারবেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আবেদনের যোগ্যতায় বলা হয়েছে, ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে ডিগ্রি পর্যায়ের প্রথম বর্ষে (শিক্ষাবর্ষ ২০২৪-২৫) বিএসসি অনার্স; বিএসসি অনার্স (কৃষি ও পশুপালনের সব অনুষদ); এমবিবিএস, বিডিএস, বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিএ অনার্স, বিএসএস অনার্স এবং বিবিএতে অধ্যয়নরত মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
আগ্রহী শিক্ষার্থীরা আবেদনপত্র সংগ্রহের জন্য https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ অথবা https://www.facebook.com/share/g/1FXJc2NhHe ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়া নিম্নলিখিত ই-মেইল ঠিকানায় যোগাযোগ করতে পারবেন: [email protected], [email protected], [email protected], [email protected], [email protected]। সরাসরি অফিসে গিয়েও আবেদনপত্র সংগ্রহ করা যাবে।
আবেদনপত্রটি স্পন্দনবি বাংলাদেশ অফিস, বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা ঠিকানায় পাঠানো যাবে।
বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময় ০২-৪৮১১৪৪৯৯ নম্বরে বা মোবাইল নম্বর ০১৭১৩-০৩৬৩৬০, ০১৭৭৩-৬১০০০৯, ০১৯৩৩-৫৬০৬৬৫, ০১৭৯৬-১০২৭০০-এ যোগাযোগ করা যাবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা