ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
আগামী সপ্তাহে ভারতে আসছেন ভ্লাদিমির পুতিন
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী ৪ ও ৫ ডিসেম্বর ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি এই রাষ্ট্রীয় সফর করবেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রেসিডেন্ট পুতিন এই সফরে আসছেন। সফরকালে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করবেন এবং আঞ্চলিক ও বৈশ্বিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। নয়াদিল্লি আশা করছে, এই সফর দুই দেশের ‘বিশেষ ও সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব’ আরও গভীর করার সুযোগ তৈরি করবে।
সফরের অংশ হিসেবে পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। এছাড়া ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে রুশ নেতাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানাবেন এবং তার সম্মানে একটি নৈশভোজের আয়োজন করবেন।
উল্লেখ্য, গত আগস্টে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মস্কো সফরের সময়ই পুতিনের ভারত সফরের বিষয়টি প্রাথমিকভাবে জানানো হয়েছিল। এবার তার আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হলো।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত