ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
খামেনিকে হ'ত্যা মুসলিম বিশ্বের বিরুদ্ধে শত্রুতার বহিঃপ্রকাশ: প্রেসিডেন্ট মাসুদ
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার ঘটনাকে মুসলিমদের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন।
পেজেশকিয়ান বলেন, ইসলামি প্রজাতন্ত্রের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ এবং বিশ্বজুড়ে শিয়া সম্প্রদায়ের প্রভাবশালী এক নেতাকে লক্ষ্য করে এ ধরনের হামলা কেবল ইরানের বিরুদ্ধে নয়—সমগ্র মুসলিম বিশ্বের বিরুদ্ধে শত্রুতার বহিঃপ্রকাশ। তার ভাষায়, এটি বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা।
তিনি আরও বলেন, খামেনিকে হত্যার প্রতিশোধ নেওয়া ইরানের অধিকার এবং দায়িত্ব। এই ঘটনার পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের জবাবদিহির মুখোমুখি করা হবে বলে সতর্ক করেন তিনি।
যেভাবে চালানো হয় অভিযান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে শনিবার ভোরে তেহরানে খামেনি নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলি গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে একটি উচ্চপর্যায়ের গোপন বৈঠকের সময় হামলা চালানো হয়।
প্রথমে রাতের বেলায় হামলার পরিকল্পনা থাকলেও গোয়েন্দা তথ্য অনুযায়ী বৈঠকের সময় পরিবর্তন হওয়ায় অভিযান এগিয়ে আনা হয়। শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত হওয়ার পর যৌথ বিমান ও নৌ হামলা শুরু হয়। মার্কিন সূত্রের দাবি, খামেনি যাতে আত্মগোপনে যেতে না পারেন, সে কারণেই তাকে প্রাথমিক লক্ষ্যবস্তু করা হয়।
ইসরায়েলি সময় ভোর ৬টার দিকে শুরু হওয়া অভিযানে কয়েক ডজন যুদ্ধবিমান অংশ নেয়। সকাল ৯টা ৪০ মিনিটে খামেনির কঠোর নিরাপত্তাবেষ্টিত কমপ্লেক্সে প্রায় ৩০টি বোমা নিক্ষেপ করা হয়, যা পুরো ভবন ধ্বংস করে দেয় বলে জানানো হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে দাবি করেন, মার্কিন ট্র্যাকিং সিস্টেম খামেনির অবস্থান শনাক্ত করেছিল এবং অভিযানে তিনি ছাড়াও আরও কয়েকজন ইরানি নেতা নিহত হয়েছেন। ইসরায়েলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাও খামেনির মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেছেন।
ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযানে আলী শামখানি, আলী লারিজানি এবং আইআরজিসির কমান্ডার মোহাম্মদ পাকপুরসহ একাধিক সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব নিহত হয়েছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত