ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ঢাবিতে ‘বিশ্ব গণতন্ত্র সম্মেলন’ শুরু ২৯ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক: দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিশ্ব গণতন্ত্র সম্মেলন ২০২৫’ (ওয়ার্ল্ড ডেমোক্রেসি কংগ্রেস ২০২৫)।
আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামজিক বিজ্ঞান অনুষদ ভবনের প্রফেসর মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষক, বিশ্লেষক ও গবেষকরা যোগ দেবেন।
পলিটিকাল অ্যান্ড পলিসি সায়েন্স রিসার্চ ফাউন্ডেশন এ সভাটির আয়োজন করছে। আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সমিতির রিসার্চ কমিটি-৪৮, বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতি এবং বাংলাদেশ সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিল এই সম্মেলনের কৌশলগত সহযোগী।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) সভাটির আহবায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
অধ্যাপক মাহবুবুর রহমান জানান, ইতোমধ্যে ৮০টির বেশি গবেষণা অ্যাবস্ট্রাক জমা পড়েছে। বিভিন্ন মহাদেশ থেকে শিক্ষক-গবেষকরা দারুণ সাড়া দিচ্ছেন এবং অংশগ্রহন করছেন।
তিনি আরও বলেন, এই সম্মেলনের মূল লক্ষ্য হলো—বাংলাদেশসহ যেসব দেশে গণতন্ত্র সংকটে আছে, সেসব দেশে গণতন্ত্রকে কীভাবে টেকসই করা যায় তা নিয়ে কাজ করা। গণতন্ত্র সম্পর্কে আমাদের যে ভাবনা ও গবেষণা রয়েছে, তা এই সম্মেলনে উপস্থাপন করা হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে