ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভূমিকম্প রেড জোন: আপনার অঞ্চলও কী আছে এর মধ্যে? দেখুন তালিকা
সরকার ফারাবী: বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি মূল্যায়ন করে দেশটিকে তিনটি পৃথক জোনে ভাগ করেছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল ‘জোন–১’, মাঝারি ঝুঁকির অঞ্চল ‘জোন–২’, আর তুলনামূলক নিরাপদ বা নিম্নঝুঁকির অঞ্চল ‘জোন–৩’ হিসেবে চিহ্নিত। আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত ভূমিকম্প–সংবেদনশীলতার মানচিত্রে এসব এলাকা স্পষ্টভাবে দেখানো হয়েছে।
মানচিত্রের বিশ্লেষণে দেখা যায়, দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ–পূর্বাঞ্চলের বেশ কিছু গুরুত্বপূর্ণ জেলা জোন–১–এর তালিকায় রয়েছে, যেখানে ভূমিকম্পের ঝুঁকি সর্বোচ্চ। সক্রিয় ফল্ট লাইন ও প্লেট বাউন্ডারির কাছে অবস্থিত অঞ্চলে কম্পনের সম্ভাবনা সাধারণত বেশি থাকে। সেই হিসেবে সিলেট ও ময়মনসিংহ বিভাগের মোট নয়টি জেলা, টাঙ্গাইল–গাজীপুর–নরসিংদীর কিছু অংশ, পুরো কিশোরগঞ্জ জেলা, ব্রাহ্মণবাড়িয়া, এবং পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি–রাঙামাটির বড় এলাকা উচ্চঝুঁকিতে গণ্য করা হয়। এর বিপরীতে খুলনা, যশোর, বরিশাল ও পটুয়াখালী অপেক্ষাকৃত স্থিতিশীল অর্থাৎ জোন–৩ এর আওতায়।
১৯৭৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশে অন্তত পাঁচ দফা উল্লেখযোগ্য মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এসব কম্পনের উৎসস্থল ছিল প্রধানত সিলেট, মৌলভীবাজার, রাঙামাটি, বান্দরবান এবং কক্সবাজার অঞ্চল। বিশেষজ্ঞদের মতে, এসব এলাকাই ভবিষ্যতে আরও বড় কম্পনের ঝুঁকি বহন করে। ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী আসাম ও মেঘালয়ের নিকটবর্তী হওয়ায় সিলেট–ময়মনসিংহ এলাকায় উচ্চঝুঁকি দীর্ঘদিনের।
ভূতাত্ত্বিক বিশ্লেষণে জানা যায়, বাংলাদেশের চারপাশে অন্তত পাঁচটি সম্ভাব্য ভূমিকম্প–উৎপত্তিস্থল রয়েছে। প্লেট বাউন্ডারি–১ মিয়ানমার থেকে নোয়াখালী পর্যন্ত বিস্তৃত; প্লেট বাউন্ডারি–২ নোয়াখালী থেকে সিলেট পর্যন্ত; আর প্লেট বাউন্ডারি–৩ সিলেট হয়ে ভারতের ভেতরে প্রবেশ করেছে। পাশাপাশি ময়মনসিংহের হালুয়াঘাট অঞ্চলে ডাউকি ফল্ট এবং মধুপুর ফল্ট উভয়ই ভূমিকম্পের সম্ভাব্য উৎস হিসেবে বিবেচিত।
রাজউকের তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকায় মোট প্রায় ২১ লাখ ভবন রয়েছে। এর প্রায় ১৫ লাখ ভবনই দ্বিতীয় তলা বা তার নিচের, ফলে এসব ভবনের ঝুঁকি তুলনামূলক কম। তবে বাকি প্রায় ৬ লাখ বহুতল ভবন, যেগুলোর প্রতিটিই উচ্চঝুঁকির তালিকায়। বড় মাত্রার ভূমিকম্প হলে এসব ভবন ধসে পড়লে ভয়াবহ প্রাণহানির সম্ভাবনা রয়েছে। তাই বিশেষজ্ঞদের দাবি—ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলো সংস্কার করে এগুলোকে ভূমিকম্প–সহনশীল করা জরুরি।
বিশেষজ্ঞরা ভূমিকম্পকে বিশ্বের সবচেয়ে অনিশ্চিত ও বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি হিসেবে বিবেচনা করেন। কম্পন প্রতিরোধ করা সম্ভব না হলেও আগাম সতর্কতা, পূর্বাভাস এবং প্রস্তুতি ক্ষয়ক্ষতি অনেকাংশে কমাতে পারে। উন্নত দেশগুলো বিশেষ করে জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র এই প্রযুক্তি ও গবেষণায় বিপুল বিনিয়োগ করে যাচ্ছে।
বুয়েটের অধ্যাপক ডা. মেহেদী আহমেদ আনসারী জানান, বাংলাদেশ বহুদিন ধরেই ভূমিকম্পঝুঁকিতে রয়েছে। সাম্প্রতিক ৫.৭ মাত্রার ভূকম্পনই এর প্রতিফলন। তিনি বলেন, “ঢাকা থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে মাঝারি মাত্রার কম্পনেই যখন ভবনের ক্ষতি হচ্ছে, তখন বড় ভূমিকম্প হলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।” রাজধানীতে বিল্ডিং কোড মানা ছাড়াই যেসব ভবন নির্মিত হচ্ছে তা অত্যন্ত উদ্বেগজনক বলেও তিনি মন্তব্য করেন। তাঁর মতে, এ বিষয়ে সরকারকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা
- ৩২ হাজার প্রধান শিক্ষক পদে নিয়োগ কবে, জানালেন প্রতিমন্ত্রী