ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
আগামীর বাংলাদেশ হবে ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাজনীতির ধারক: ডাকসু ভিপি
নিজস্ব প্রতিবেদক: জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক বড় ধরনের গুণগত পরিবর্তনের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে সম্পূর্ণ বৈষম্যমুক্ত, ন্যায়ভিত্তিক এবং কল্যাণমুখী রাজনীতির ধারক।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর মুক্তমঞ্চে ‘খাগড়াছড়ি উন্নয়ন ফোরাম’ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পার্বত্য অঞ্চলের উন্নয়ন বঞ্চনা নিয়ে সাদিক কায়েম বলেন, দীর্ঘদিনের নেতৃত্বের অযোগ্যতা, দুর্নীতি এবং বিগত ফ্যাসিস্ট সরকারের অনিয়ম, চাঁদাবাজি ও টেন্ডারবাজির কারণে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও পার্বত্য চট্টগ্রাম শিক্ষা ও স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত উন্নয়ন লাভ করতে পারেনি।
পাহাড়ে শিক্ষার প্রসারে তিনি কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। তিনি বলেন, এসব প্রতিষ্ঠান গড়ে উঠলে পাহাড়ে উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে। একইসঙ্গে তিনি পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি আসনের প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেন, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। কেন্দ্র দখল ও ভয়ের রাজনীতির দিন শেষ হয়ে গেছে।
খাগড়াছড়ি উন্নয়ন ফোরামের সভাপতি অধ্যাপক সৈয়দ আবদুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাবির অমর একুশে হল সংসদের এজিএস উবায়দুর রহমান হাসিব, বিজয় একাত্তর হল সংসদের ভিপি হাসান আল বান্না এবং চবির সোহরাওয়ার্দী হল সংসদের নির্বাহী সদস্য মো. আবু আয়াজ। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে