ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
জানা গেল প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। প্রথম ধাপের লিখিত পরীক্ষা নিতে প্রস্তুতি চূড়ান্ত করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর, এবং জানুয়ারির প্রথম সপ্তাহেই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এ উদ্দেশ্যে পরীক্ষার কেন্দ্র ও আসনবিন্যাস চূড়ান্ত করার নির্দেশ দিয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে।
অধিদফতর সূত্র জানায়, গত ৫ নভেম্বর রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিদ্যালয়গুলোর জন্য সহকারী শিক্ষকের ১০ হাজার ২১৯টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং মোট আবেদন জমা পড়েছে ৭ লাখ ৪৫ হাজার ৯২৯টি।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রথম ধাপের পরীক্ষা ২ জানুয়ারি শুক্রবার অথবা ৩ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ দুটি দিন ধরে সকল প্রস্তুতি চলছে এবং চূড়ান্ত তারিখ শিগগিরই জানানো হবে বলে তিনি নিশ্চিত করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা