ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত আসল ৩৯ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক :শুক্রবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় যুক্তরাষ্ট্র থেকে আরও ৩৯ জন বাংলাদেশিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়েছে। তারা যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে দেশে পৌঁছান।
বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে ফেরত কর্মীদের ব্র্যাকের পক্ষ থেকে পরিবহন ও জরুরি সহায়তা প্রদান করা হয়। এ নিয়ে ২০২৪ সালের শুরু থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত পাঠানো বাংলাদেশির সংখ্যা ২২০ ছাড়িয়েছে।
এর আগে চলতি বছরের ৮ জুন একটি চার্টার্ড ফ্লাইটে ৪২ বাংলাদেশি ফিরিয়ে আনা হয়েছিল। এছাড়া ৬ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত একাধিক ফ্লাইটে অন্তত ৩৪ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল।
ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ৩৯ জনের মধ্যে অন্তত ৩৪ জন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ বুরোর (বিএমইটি) ছাড়পত্র নিয়ে ব্রাজিলে যান।
এরপর তারা মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। বাকিরা—দুইজন সরাসরি যুক্তরাষ্ট্রে যান এবং তিনজন দক্ষিণ আফ্রিকা হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন।
যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য আবেদন করায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। তবে বিমানবন্দর সূত্র জানায়, এইবার ফেরত আসা ৩৯ জনের ক্ষেত্রে কোনও হাতকড়া বা শেকল ব্যবহার করা হয়নি, যা আগে ফেরত আসা বাংলাদেশিদের ক্ষেত্রে হয়।
ফেরত আসা কর্মীদের মধ্যে ২৬ জন নোয়াখালীর।
এছাড়া কুমিল্লা, সিলেট, ফেনী, লক্ষ্মীপুরে দুজন করে এবং চট্টগ্রাম, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ ও নরসিংদীতে একজন করে রয়েছেন। চলতি বছরে এর আগে যুক্তরাষ্ট্র প্রশাসন ১৮৭ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা