ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঢাবিতে বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা
সাজ্জাদ প্রাপ্য
রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: আসন্ন শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব কর্মসূচি চূড়ান্ত করা হয়।
শহিদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর):
রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৬টা ২০ মিনিটে উপাচার্য ভবনসহ গুরুত্বপূর্ণ ভবনে কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হবে। সকাল সাড়ে ৬টায় অপরাজেয় বাংলার পাদদেশে জমায়েত এবং ৬টা ৩৫ মিনিটে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবরস্থান, জগন্নাথ হলের স্মৃতিসৌধ ও বিভিন্ন আবাসিক এলাকার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের উদ্দেশ্যে যাত্রা করবে বিশ্ববিদ্যালয় পরিবার। বেলা সোয়া ১১টায় টিএসসি মিলনায়তনে উপাচার্যের সভাপতিত্বে আলোচনা সভা এবং বাদ আসর মসজিদ ও উপাসনালয়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর):
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ২০ মিনিটে উপাচার্য ভবনসহ গুরুত্বপূর্ণ ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল সাড়ে ৬টায় স্মৃতি চিরন্তন চত্বরে জমায়েত শেষে ৬টা ৩৫ মিনিটে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। এদিন সন্ধ্যা পৌনে ৬টায় টিএসসি মিলনায়তনে সংগীত, নৃত্যকলা ও থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের যৌথ আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। এছাড়া দিবসটি উপলক্ষে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আলোকসজ্জা করা হবে এবং বাদ আসর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।
সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ, প্রক্টর, ভারপ্রাপ্ত রেজিস্ট্রারসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষরা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি