ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
বাংলাদেশে রাতের ভূমিকম্প বেশি প্রাণঘাতী, বলছেন বিশেষজ্ঞরা
নিজস্ব প্রতিবেদক :ভূমিকম্প কখন বেশি হয়—দিনে না রাতে—এ নিয়ে অনেক প্রশ্ন থাকে। তবে ভূতাত্ত্বিকরা বলছেন, ভূমিকম্পের সঙ্গে সময়ের কোনো সম্পর্ক নেই। টেকটোনিক প্লেটের নড়াচড়ার চাপ যখন ভাঙনের পর্যায়ে পৌঁছায়, তখনই ভূমিকম্প ঘটে। অর্থাৎ, দিন হোক বা রাত, যেকোনো সময়ে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে।
বাংলাদেশে গত পাঁচ বছরে ৩৯টি ভূমিকম্পের সময় বিশ্লেষণ করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর মধ্যে ২৩টি ভূমিকম্প রাতে, সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টার মধ্যে, এবং বাকি ১৬টি দিনে, ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, রাতের সময় মানুষ ঘুমিয়ে থাকে বা ঘরে থাকে, তাই রাতে ভূমিকম্প হলে প্রাণহানির আশঙ্কা বেশি থাকে।
ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আখতার জানান, সাবডাকশন জোনে জমে থাকা শক্তির মাত্র ১ শতাংশের কমই এখন পর্যন্ত নির্গত হয়েছে। ফলে বারবার ছোট ভূমিকম্পগুলো বড় ভূমিকম্পের পথ খুলে দিয়েছে। তিনি আরও বলেন, শুক্রবারের ভূমিকম্পের পর আফটার শক হওয়ার সম্ভাবনা আগে থেকেই ধারণা করা হয়েছিল।
আফটার শক গুরুত্বপূর্ণ কারণ ভূ-অভ্যন্তরের ফাটল বা ফল্ট লাইন দীর্ঘদিন প্রচণ্ড চাপের মধ্যে আটকে ছিল, যা নড়তে শুরু করেছে এবং শক্তি নির্গমনের প্রক্রিয়া চালু করেছে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বড় ভূমিকপ্মের সম্ভাবনা তৈরি হচ্ছে এবং সেই দিন আর বেশি দূরে নেই।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)