ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন চায় রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন
নিজস্ব প্রতিবেদক :শুক্রবার (২৮ নভেম্বর) অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম ও মহাসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে দেশের প্রশাসনকে স্বাধীন ও পেশাদারিত্বসম্মত করার জন্য একটি স্বাধীন প্রশাসনিক কমিশন গঠনের দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকার ইতিমধ্যে পুলিশ কমিশন গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, যা বাংলাদেশ পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে একটি গণমুখী ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলবে। অ্যাসোসিয়েশন এই উদ্যোগকে স্বাগত জানায়।
অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা প্রশাসনের বিভিন্ন স্তরে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিবৃতিতে উল্লেখ করা হয়, পূর্ববর্তী সরকারের রাজনৈতিক হস্তক্ষেপ অনেক প্রশাসনিক কর্মকর্তার পেশাদারিত্বকে ক্ষতিগ্রস্ত করেছে। দেশের উত্তম প্রশাসন এবং সুশাসন নিশ্চিত করতে প্রশাসনকে রাজনৈতিক প্রভাব, পক্ষপাত ও অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ থেকে মুক্ত রাখা জরুরি।
বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে প্রশাসনকে তার পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন প্রভাব, চাপ ও অনাকাঙ্ক্ষিত নির্দেশনার মুখোমুখি হতে হয়, যা প্রশাসনের নিরপেক্ষতা, কর্মদক্ষতা ও জনবিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করছে। এই প্রেক্ষাপটে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন একটি স্বাধীন প্রশাসনিক কমিশন গঠনের আহ্বান জানাচ্ছে।
পুলিশ কমিশনের আদলে গঠিত এই কমিশন প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ, পদোন্নতি ও শৃঙ্খলামূলক ব্যবস্থা নিরপেক্ষভাবে পরিচালনা করবে এবং পেশাদারিত্ব নিশ্চিত করতে বিভিন্ন শ্রেণি ও পেশার লোক দ্বারা পরিচালিত হবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ