ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশকে রপ্তানি হাব বানানোর সুযোগ দেখছে চীন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে পাটশিল্প ও সবুজ জ্বালানি খাতে বড় আকারে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীনা বিনিয়োগকারীরা। বাংলাদেশ সফররত চীনা প্রতিনিধি দলের বৈঠকে জানা যায়, চীন পাটভিত্তিক পণ্য, সবুজ জ্বালানি এবং প্লাস্টিকের বিকল্প উৎপাদনের লক্ষ্যে যৌথ উদ্যোগে ব্যাপকভাবে কাজ করতে চায়। তারা বছরে১০ লাখ টন পর্যন্ত পাট ব্যবহারকরে শিল্প সম্প্রসারণের প্রস্তুতি নিয়েছে যা বাংলাদেশের পাটখাতের জন্য বিশাল সম্ভাবনার দরজা খুলে দিতে পারে।
বৈঠকে ড. মা জুন বলেন,ঐতিহ্যবাহী পাটশিল্প চীনা বিনিয়োগকারীদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়, এবং তারা স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী। একই সঙ্গে চীনা প্রতিষ্ঠানগুলো সবুজ জ্বালানি, সার এবং বায়োডিগ্রেডেবল বিকল্প পণ্য তৈরিতে পাট ব্যবহারের বড় পরিকল্পনা হাতে নিয়েছে।
চীনের এই আগ্রহকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন,চীনা বিনিয়োগকারীরা চাইলে বাংলাদেশকে উৎপাদনশীল পণ্যের রপ্তানি হাবে রূপান্তর করা সম্ভব, যা উন্নত দেশসহ চীনেও রপ্তানির বড় সুযোগ সৃষ্টি করবে। তিনি ওষুধ ও স্বাস্থ্যসেবা খাতকেও সম্ভাবনাময় বিনিয়োগ খাত হিসেবে উল্লেখ করেন।
ড. ইউনূস আরও বলেন, বিশ্বের বৃহত্তম সৌরশক্তি উৎপাদনকারী দেশ হিসেবেচীন রুফটপ সোলারসহ সবুজ জ্বালানিতে বাংলাদেশকে বড় সহায়তা দিতে পারে। তিনি চীনা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে উৎপাদন কারখানা স্থানান্তরের আহ্বান জানান এবং দেশের বিশাল তরুণ শ্রমশক্তি ও বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো যৌথ ব্যবহারের সুযোগ তুলে ধরেন।
চীনা পক্ষের প্রতিনিধি ইয়াং দোংনিং জানান, তারাএআই ও ই-কমার্স খাতেও বিনিয়োগের সুযোগ বিবেচনা করছেন, যেখানে চীন ইতোমধ্যে বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে। জবাবে প্রধান উপদেষ্টা চীনা প্রতিষ্ঠানগুলোকে দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে কারখানা স্থাপনের আমন্ত্রণ জানান এবং উল্লেখ করেন, ওই অঞ্চলে গভীর সমুদ্রবন্দর এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারের কৌশলগত অবস্থান বড় সুবিধা এনে দেবে।
বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন,দক্ষিণ চীনের সঙ্গে রেল যোগাযোগ স্থাপন আঞ্চলিক বাণিজ্যে নতুন সম্ভাবনা সৃষ্টি করবেএবং স্থানান্তরিত শিল্পকারখানার পণ্য রপ্তানি আরও সহজ হবে।
বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা হংকংয়ের অগ্নিকাণ্ডে বহু মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানান। বৈঠকে উপস্থিত ছিলেন এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর