ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ফের সিএসইর পরিচালক নাসির উদ্দিন চৌধুরী
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী। আগামী ১১ ডিসেম্বর শূন্য হতে যাওয়া এই পদের বিপরীতে নির্ধারিত সময়ের মধ্যে অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সিএসই চেয়ারম্যান একেএম মোহসেন উদ্দিন আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন নির্বাচন কমিটি আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করে। নির্বাচন কমিটির অন্য সদস্যরা হলেন শওকাত আলী তালুকদার এবং ড. খোরশেদ আলম তালুকদার।
পুঁজিবাজার ও আর্থিক খাতে দীর্ঘ ২৯ বছরের অভিজ্ঞতাসম্পন্ন মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী বর্তমানে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড ও লংকাবাংলা ক্যাপিটাল মার্কেট অপারেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি মাইডাস ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং বেঙ্গল মিট প্রসেসিং ইন্ডাস্ট্রি লিমিটেডের পরিচালক পদেও দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি এবং লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। দেশের প্রথম ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি বিডিভেঞ্চার লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
এসপি
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের