ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
যুক্তরাষ্ট্র শিগগিরই ভেনেজুয়েলায় স্থল হামলা চালাবে: ট্রাম্পের সতর্কবার্তা
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় মাদক চোরাচালানকারী নেটওয়ার্ককে লক্ষ্য করে শিগগিরই স্থল হামলা চালাবে বলে ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সেনাদের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মাদক চোরাকারবারির নৌকার বেশিরভাগকে তারা আটকাতে সক্ষম হয়েছে। ফলে চোরাকারবারিরা সাগরপথে মাদক পরিবহণ করতে পারছে না। ট্রাম্প সতর্ক করে বলেন, “আমাদের দেশে বিষ পাঠানো বন্ধ করুন, না হলে আমরা স্থলেও হামলা চালাব। আমরা খুব শিগগিরই অভিযান শুরু করব।”
যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ভেনেজুয়েলার ওপর ব্যাপক সামরিক প্রস্তুতি নিয়েছে। ট্রাম্পের মন্তব্য থেকে বোঝা যায়, তিনি স্থল হামলার সিদ্ধান্ত নেবার পথে রয়েছেন। পাশাপাশি, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার সহযোগীদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠনের সদস্য’ হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে মাদুরোর ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আর সম্পদ জব্দের সুযোগ তৈরি হবে। তবে মাদুরোর ওপর কোনো মারণাস্ত্র ব্যবহার করা হবে কি না তা এখনও নিশ্চিত নয়।
মাদকবিরোধী অভিযানের নামে ইতিমধ্যেই নৌকা ও জাহাজে হামলা চালিয়ে ৮৩ জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’ নামে ক্যারিবিয়ান অঞ্চলে কয়েক ডজন যুদ্ধজাহাজ এবং ১৫ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপ ভেনেজুয়েলার ওপর চাপ বৃদ্ধি করতে এবং মাদক চোরাচালান বন্ধ করতে নেওয়া হচ্ছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত