ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
জামায়াতের হামলার প্রতিবাদে বিএনপির কড়া বার্তা
নিজস্ব প্রতিবেদক :পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণাকালে বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণের ওপর স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের পরিকল্পিত হামলার অভিযোগ করেছে বিএনপি। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) গভীর রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, হামলায় প্রায় অর্ধ শতাধিক বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন এবং চিকিৎসাধীন। বিএনপি অভিযোগ করেছে, জামায়াতে ইসলামী মনোনীত স্থানীয় সংসদ প্রার্থী আবু তালেব মন্ডল এই আক্রমণে নেতৃত্ব দিয়েছেন। তাদের দাবি, নির্বাচনী প্রচারণার সময় ধর্মপ্রাণ সাধারণ মানুষ যখন জামায়াত নেতাকর্মীদের আপত্তিকর প্রলোভনের বিরুদ্ধে প্রতিবাদ করেন, তখন তারা বিনা প্ররোচনায় বিএনপির শান্তিপূর্ণ নেতাকর্মীদের ওপর আক্রমণ চালায়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, দৈনিক মানবজমিনে প্রকাশিত ছবিতে হামলাকারী জামায়াত কর্মী আগ্নেয়াস্ত্র হাতে দেখা গেছে। অন্যদিকে, কিছু গণমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রচার করার চেষ্টা করছে। বিএনপি দাবি করেছে, এ ঘটনায় তাদের শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চার প্রতি প্রতিজ্ঞা স্পষ্ট।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের পদক্ষেপের জোর দাবি জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বিএনপি উসকানিমূলক পরিস্থিতিতেও সংযম ও ধৈর্য প্রদর্শনে অঙ্গীকারবদ্ধ, কারণ দেশের জনগণের গণতান্ত্রিক প্রত্যাশার স্বপ্ন রক্ষা করা তাদের লক্ষ্য।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন