ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
'তফসিল ঘোষণার পরপরই তারেক রহমান দেশে ফিরবেন'
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, ‘চিন্তার কোনো কারণ নেই, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই আমাদের নেতা দেশে ফিরবেন।’
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ফেনী-২ আসনের দাগনভূঞার তুলাতলী এলাকায় গণসংযোগ ও পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারকে সমর্থনের কথা জানিয়ে আবদুল আউয়াল মিন্টু জোর দিয়ে বলেন, ‘পরিবেশ যাই হোক, আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন দিতে হবে। আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি এবং আশা করি তারা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে।’
নিজের প্রার্থিতা প্রসঙ্গে তিনি বলেন, ‘বাবার ও ভাইয়ের জন্য আগে প্রচারণা চালালেও আমি এই প্রথম নিজের জন্য নির্বাচন করতে এসেছি। ধানের শীষকে বিজয়ী করলে এলাকার উন্নয়নে সর্বাত্মক কাজ করব। তারেক রহমানের নেতৃত্বে এমন একটি সরকার গঠিত হবে, যা দেশে শান্তি-শৃঙ্খলা ও সমৃদ্ধি ফিরিয়ে আনবে।’
এদিকে, মিন্টুর প্রচারণাকে কেন্দ্র করে ফেনী-নোয়াখালী সড়কের দাগনভূঞা জিরো পয়েন্ট এলাকায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, দলের বহিষ্কৃত ছাত্রদল নেতা জামসেদুর রহমান ফটিকের সমর্থকরা সড়কে মালবাহী ট্রাক রেখে মিন্টুর গাড়ি বহরে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে দুপুরে ফেনীর প্রবেশদ্বার ফতেহপুরে বিশাল মোটরসাইকেল ও গাড়ি বহর নিয়ে নেতাকর্মীরা আবদুল আউয়াল মিন্টুকে স্বাগত জানান। পথসভায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)