ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
রাজধানীতে পরিকল্পনাহীন ভবন নির্মাণে লাগাম টানতে কঠোর সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ভবন নির্মাণ ও নগর পরিকল্পনায় স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন এলাকায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের অনুমোদন কোনোভাবেই দেওয়া যাবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। এ নির্দেশনার মাধ্যমে পরিকল্পনাবহির্ভূত কাঠামো নির্মাণ রোধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিল সরকার।
বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সময় রাজউক অধ্যাদেশের নীতিগত ও চূড়ান্ত অনুমোদনও দেয়া হয়।পরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় যথেচ্ছভাবে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। এসব ভবন বাংলাদেশ বিল্ডিং কোড অনুযায়ী নির্মিত হচ্ছে কি না তা নজরদারির জন্য আলাদা একটি কর্তৃপক্ষ গঠন করার সম্ভাবনা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
সভা শেষে জানানো হয়, বিল্ডিং কোড বাস্তবায়নের ক্ষেত্রে নজরদারি আরও শক্তিশালী করা না গেলে নগর নিরাপত্তা ও পরিকল্পনা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। তাই সরকার ভবিষ্যতে অনুমোদন ও তদারকির ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের ইঙ্গিত দিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ