ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্রে আফগানদের অভিবাসন ‘এল অনির্দিষ্টকালের জন্য বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি করে আহত করার ঘটনাকে কেন্দ্র করে আফগান নাগরিকদের যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রক্রিয়া বড় ধরনের ধাক্কা খেল। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে দেশটির নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) তাৎক্ষণিকভাবে সব ধরনের অভিবাসন আবেদন স্থগিত করেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে প্রকাশিত বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আফগান নাগরিকদের সব ধরনের অভিবাসন আবেদন গ্রহণ বা প্রক্রিয়াকরণ বন্ধ থাকবে। নিরাপত্তা মূল্যায়ন ও যাচাই-বাছাই প্রোটোকল পুনঃপর্যালোচনার প্রয়োজনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের জনগণ ও মাতৃভূমির সুরক্ষা নিশ্চিত করা ইউএসসিআইএস-এর প্রথম ও প্রধান দায়িত্ব।
থ্যাংকসগিভিং-এর আগের রাতে ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করে আহত করা হয়। ঘটনাটির পর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হামলাকারী রহমানুল্লাহ লাকানওয়াল (২৯) ২০২১ সালে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল, যা জো বাইডেন প্রশাসন আমলে ঘটে। তিনি হামলাকারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানান। মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হামলাকারীও গুরুতরভাবে আহত।
গুলিবিদ্ধ দুই ন্যাশনাল গার্ড সদস্য বর্তমানে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন রয়েছেন, এবং পরিস্থিতি এখনও সংকটপূর্ণ বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত