ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
ক্রেতা সংকটে হল্টেড ৮ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: আজ (২৭ নভেম্বর) সপ্তাহের শেষ দিনে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৮ পয়েন্টে। একই সঙ্গে লেনদেনে অংশ নেয়া ৩৮৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর কমেছে ১৩৬টির। যার মধ্যে ক্রেতা সংকটে হল্টেড হয়েছে ৮ কোম্পানি। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
ক্রেতা সংকটে হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো- পিপলস লিজিং, প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট, ফার ইস্ট ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইনান্সিয়াল সার্ভিস, জিএসপি ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি এবং ফাস ফাইন্যান্স।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে পিপলস লিজিংয়ের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সার মধ্যেই ঘুরপাক খাচ্ছিল। দিনশেষে কোম্পানিটির ১৬ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে প্রাইম ফাইন্যান্সের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ টাকা ৮০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৮০ পয়সা থেকে ১ টাকা ৯০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ৪ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ দর কমেছে ফার ইস্ট ফাইন্যান্সের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ৯.০৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ টাকায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা থেকে ১ টাকা ১০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ৫ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- প্রিমিয়ার লিজিংয়ের ১০ পয়সা বা ৯.০৯ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইনান্সিয়াল সার্ভিসের ১০ পয়সা বা ৮.৩৩ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ২০ পয়সা বা ৮ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির ২০ পয়সা বা ৬.৯০ শতাংশ, ফাস ফাইন্যান্সের ১০ পয়সা বা ৬.৬৭ শতাংশ দর কমে দাঁড়িয়েছে যথাক্রমে- ১ টাকা, ১ টাকা ১০ পয়সা, ২ টাকা ৩০ পয়সা, ২ টাকা ৭০ পয়সা এবং ১ টাকা ৪০ পয়সায়।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট