ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
গা'জার রাফাতে আটকা যোদ্ধাদের নিরাপদ প্রস্থান দাবি হা'মাসের
আন্তর্জাতিক ডেস্ক :ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস মধ্যস্থতাকারী দেশগুলোকে আহ্বান জানিয়েছে গাজার রাফাতে আটকে থাকা যোদ্ধাদের নিরাপদে বের হয়ে যাওয়ার ব্যবস্থা করতে। গত মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির পরেও রাফার সুড়ঙ্গে প্রায় ১০০ থেকে ২০০ যোদ্ধা আটকা পড়েছিলেন। তাদের মধ্যে কিছু যোদ্ধা বের হওয়ার চেষ্টা করলেও অন্তত ২০ জনকে বিমান হামলায় হত্যা করেছে ইসরায়েলি সেনারা।
হামাস প্রথমবারের মতো স্বীকার করেছে যে তাদের যোদ্ধারা সুড়ঙ্গে আটকা পড়েছেন। তারা বিবৃতিতে জানিয়েছে, যোদ্ধাদের জীবনের নিরাপত্তার জন্য ইসরায়েল দায়ী এবং মধ্যস্থতাকারী দেশগুলো যেন ব্যবস্থা নেবে যাতে তাদের সন্তানরা নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে।
যুদ্ধবিরতির পরও রাফার বড় অংশ ইসরায়েলিদের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে ইসরায়েল একটি কথিত হলুদ সীমারেখা তৈরি করেছে এবং সীমারেখা অতিক্রম করলে ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গুলি চালানো বা বিমান হামলা চালানোর খবর পাওয়া যায়।
মধ্যস্থতাকারীরা হামাসের যোদ্ধাদের নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে চেষ্টা চালিয়েছিল। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই প্রস্তাবের বিরোধিতা করেছেন এবং দাবি করেছেন, হামাসের যোদ্ধাদের তাদের কাছে আত্মসমর্পণ করতে হবে। হামাস তাদের বিবৃতিতে জানিয়েছে তারা কখনোই ইসরায়েলিদের কাছে আত্মসমর্পণ করবে না।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক