ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইন্দোনেশিয়ার নানগ্রো আচেহে ভয়াবহ ভূমিকম্প
নিজস্ব প্রতিবেদক: ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টা ৫৬ মিনিটে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনের কেন্দ্র নানগ্রো আচেহ দারুসালাম প্রদেশ থেকে ৬৩ কিলোমিটার দূরে অবস্থান করছিল।
ভূমিকম্পটি মাটির মাত্র ১৪ কিলোমিটার গভীরে সংঘটিত হওয়ায় আশপাশের অনেক মানুষ এটি স্পষ্টভাবে অনুভব করেছেন।
ভূকম্পন বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এই ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ২ হিসেবে উল্লেখ করেছে। এছাড়া জার্মানি ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড)ও মাত্রা ৬ দশমিক ২ জানিয়েছে। যদিও প্রাথমিক তথ্য অনুযায়ী কম্পনের শক্তি ৬ দশমিক ৩ হিসেবে প্রকাশ করা হয়েছিল।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি বা হতাহতের সম্ভাবনা নেই। তবে কিছু জায়গায় জিনিসপত্র পড়ে যাওয়া বা জানালা ভাঙার মতো ক্ষয়ক্ষতি হতে পারে।
এর আগে গত শুক্রবার বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। কম্পনের তীব্রতা এতটাই ছিল যে বহু মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। বিভিন্ন বহুতল ভবন থেকে মানুষ দ্রুত নিচে নেমে আসেন এবং বাসাবাড়ি, অফিস ও বাণিজ্যিক কেন্দ্রগুলোতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়।
সেই ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত হন এবং কয়েকশ মানুষ আহত হন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত